https://www.effectivegatecpm.com/jx4tx8fc?key=857382bfd6762a214b4fae81f3026711
প্রবাসি ভাই ও বিদেশগামী যাত্রীদের জন্য শুখবর....
এক সৎ,দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট এর কথা বলি আজ! ভদ্রলোকের নাম 'নওশাদ খান!'
নামের মতো উনার কাজের মধ্যেও একটা 'ব্যাপার' আছে! উনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব পেয়েছেন। উনি আসার পরে বিমানবন্দরের চেহারা ই পাল্টে গেছে!!!
যারা এতোদিন ইচ্ছামতো যাত্রী হয়রানি করতো, তাদের যাত্রী হয়রানি তো বন্ধ হয়েই গেছে;উল্টা অপরাধ করার জন্য জরিমানা ও দিতে হচ্ছে। যেখানেই 'অনিয়ম' খুঁজে পাওয়া যাচ্ছে, সেখানেই যাচ্ছেন নওশাদ খান!
উনার আইডি ঘুরে দেখা যায়, সব অনিয়ম দূর করার জন্য উঠেপড়ে লেগেছেন এই ভদ্রলোক। 'অভিযোগ' জানানোর সুযোগ ও রেখেছেন, যাত্রীদের সেবার জন্য সব সময় রেডি উনি।
সবচেয়ে ভালো কাজ কোন টা করেছেন জানেন?
'লাগেজের মাল চুরি আটকানো!'
প্রবাসীদের সবচেয়ে বড়ো অভিযোগ লাগেজ থেকে মাল চুরি হয়ে যায়, সেইটা আটকানোর জন্য উনি যারা লাগেজের দায়িত্বে আছে, তাদের শরীরে ক্যামেরা সেট করে দিয়েছেন যাতে তারা কি কাজ করতেছে সেইটা ক্লিয়ার বুঝা যায়! প্রতিটা গতিবিধি লক্ষ্য করা যাবে এটার মাধ্যমে!
সবাই নওশাদ খান কে নিয়ে, প্রচুর প্রশংসা করতেছে।
করবে না কেনো? ভালো কাজের প্রশংসা করা উচিত। আমাদের নওশাদ খান দের মতো মানুষদের কে দরকার সব সেক্টরে, ম্যাজিস্ট্রেট হলে এমন ই হওয়া উচিত। যারা এমন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দ্বায়িত্বে আছেন তারা এমনসব বাংলার হিরোদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।




No comments: